ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাতে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ১০টি জেলায় ঝড় বয়ে যেতে পারে। এর মধ্যে রাজধানী ঢাকা জেলাও রয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূ্র্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এসব অঞ্চলের বাসিন্দাদের ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑